ঢামেকের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ, উদ্ধার করেছে পুলিশ
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসের জরুরি বিভাগের সন্নিকট থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের পেছনে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মৃত ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে স্টাফদের মাধ্যমে খবর পেয়ে তারা জরুরি বিভাগের গেটের পেছনে গিয়ে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাথে সাথে হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা সংশ্লিষ্ট থানা এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
এসিআরে ভুল-ত্রুটি রোধে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ
ভারতের মুর্শিদাবাদে দূরপাল্লা সাঁতারে সেনা-নৌবাহিনীর স্বর্ণসহ ৪ পদক
ওয়াটার এটিএম পৌঁছাচ্ছে নারায়ণগঞ্জে, প্রতিটি বুথে গাছ লাগানোর ঘোষণা
লোডশেডিংয়ে অন্ধকারে ডুবছে রাজধানীর সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
গুলিস্তানের পথে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ, পরিচয় শনাক্তে সিআইডি
লোডশেডিংয়ে নিভে যাচ্ছে রাজধানীর সড়কবাতি, বেড়েছে দুর্ঘটনার শঙ্কা

আরও পড়ুন

ওয়াটার এটিএম পৌঁছাচ্ছে নারায়ণগঞ্জে, প্রতিটি বুথে গাছ লাগানোর…