গাজীপুর-টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ১০:৪৮ এএম
গাজীপুর-টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপলাইনের জরুরি মেরামত ও টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি এবং ২০ ইঞ্চি লাইনের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এর ফলে জয়দেবপুর থেকে শুরু করে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত সব ধরনের শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

এছাড়া উত্তরাঞ্চলের আশেপাশের এলাকাগুলোতেও এই সময়ে গ্যাসের স্বাভাবিক চাপ কমে যেতে পারে। গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নত করতে এই প্রয়োজনীয় কাজ করা হচ্ছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য তারা সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...