বর্ষায় পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের প্রায় তিন হাজার ৩০০ কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে এই রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বর্ষা মৌসুমে বৃষ্টি উপেক্ষা করে নগর পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র বলেন, শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিকূল আবহাওয়াতেও যেন তাদের কাজে ব্যাঘাত না ঘটে, সেজন্যই তাদের রেইনকোট সরবরাহ করা হলো। তিনি সকল কর্মীকে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়ে সতর্ক করেন যে, গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আবর্জনা বহনে সতর্কতা অবলম্বনের ওপরও জোরারোপ করেন মেয়র। তিনি বলেন, খোলা ট্রাকে বর্জ্য পরিবহনের ফলে রাস্তায় ময়লা পড়ে ও দুর্গন্ধ ছড়ায়। তাই ট্রাকে আবর্জনা ঢেকে রেখেই পরিবহন করতে হবে। এছাড়া চট্টগ্রামকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বর্ষায় পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের প্রায় তিন হাজার ৩০০ কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে এই রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বর্ষা মৌসুমে বৃষ্টি উপেক্ষা করে নগর পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র বলেন, শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিকূল আবহাওয়াতেও যেন তাদের কাজে ব্যাঘাত না ঘটে, সেজন্যই তাদের রেইনকোট সরবরাহ করা হলো। তিনি সকল কর্মীকে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়ে সতর্ক করেন যে, গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আবর্জনা বহনে সতর্কতা অবলম্বনের ওপরও জোরারোপ করেন মেয়র। তিনি বলেন, খোলা ট্রাকে বর্জ্য পরিবহনের ফলে রাস্তায় ময়লা পড়ে ও দুর্গন্ধ ছড়ায়। তাই ট্রাকে আবর্জনা ঢেকে রেখেই পরিবহন করতে হবে। এছাড়া চট্টগ্রামকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…