বৃষ্টিতেও থামবে না পরিচ্ছন্নতা, চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৫:০৬ এএম
বৃষ্টিতেও থামবে না পরিচ্ছন্নতা, চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট

বর্ষার প্রভাবে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম যাতে থেমে না যায়, সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় ৩ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) টাইগারপাসে নগর ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অপরিসীম। নগরবাসীর সুস্থতার জন্য তাদের পরিশ্রম অপরিহার্য। তাই বৃষ্টির কারণে যাতে কোনো কাজে বিঘ্ন না ঘটে, সে কারণেই তাদের এই সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে। একইসাথে তিনি কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেন এবং দায়িত্বে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

আবর্জনা ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মেয়র। তিনি বলেন, খোলা ট্রাকে বর্জ্য বহন করলে তা রাস্তায় পড়ে দুর্গন্ধ ছড়ায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই বর্জ্য পরিবহনের সময় ট্রাক ঢেকে রাখা বাধ্যতামূলক। একটি আধুনিক ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...