দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম প্লাবিত, হাঁটুপানিতে দুর্ভোগ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৯:৪১ পিএম
দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম প্লাবিত, হাঁটুপানিতে দুর্ভোগ

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে টানা দুই ঘণ্টা ভারী বৃষ্টিপাত হলে মুহূর্তেই বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার ও কাপাসগোলাসহ বেশ কিছু এলাকায় হাঁটুসমান পানি জমার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

অফিসফেরত কর্মজীবী ও পথচারীদের দুর্ভোগের মাত্রা ছিল তীব্র। কাতালগঞ্জের বাসিন্দা পারভীন আক্তার জানান, পার্কভিউ হাসপাতালে অসুস্থ ছেলে থাকলেও সড়কে পানি থাকায় বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারছেন না তিনি। অন্যদিকে বহদ্দারহাটের সরকারি কর্মকর্তা হেফাজুতুল ইসলাম বলেন, অফিস শেষে বৃষ্টিতে পথে আটকে পড়ায় রিকশার ভাড়া ২০ টাকার বদলে ৫০ টাকা গুনতে বাধ্য হয়েছেন তিনি।

প্রবল বৃষ্টি কমে আসার পর ধীরে ধীরে পানি সরে যেতে শুরু করেছে। তবে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...