যানজট কমাতে ইসিবি চত্বরে নতুন ইউ-টার্ন স্থাপন, বদলেছে রুট
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আনতে ইসিবি চত্বর এলাকায় পরীক্ষামূলকভাবে একটি নতুন ইউ-টার্ন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে কর্তৃপক্ষ জানান, এর ফলে চত্বরের পাশে থাকা বর্তমান দুটি ইউ-টার্ন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন এই ইউ-টার্নটি পরীক্ষামূলক হওয়ায় বাস ও ভারী যানবাহনগুলোকে যতদ্রুত সম্ভব কালশির ইউ-টার্ন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কালশি বা মানিকদির দিক থেকে আসা গাড়িগুলোকে মাটিকাটা ইউ-টার্ন দিয়ে ঘুরে যেতে হবে। অপরদিকে, বনানী ও মাটিকাটা সংলগ্ন এলাকা থেকে আসা হালকা যানবাহনগুলোর জন্য নতুন নির্মিত এই পথটি খোলা থাকবে।
ট্রাফিক বিভাগ সকল চালক ও যাত্রীদের নির্ধারিত ইউ-টার্ন ব্যবহার করে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। একইসাথে পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ফুটওভার ব্রিজ এবং নির্দিষ্ট ফুটপাত ব্যবহারের মাধ্যমে রাস্তা পারাপার হওয়ার আহ্বান জানানো হয়।
সম্পর্কিত খবর
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
দক্ষতার সঙ্গে ভাষাও শিখুন, আন্তর্জাতিক শ্রমবাজার হবে উন্মুক্ত: শ্রমমন্ত্রী
জয়পুরহাটে সৎমাকে পিটিয়ে রাতভর গাছতলায়, অভিযুক্ত সৎছেলেরা
৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬, শ্রমিকের দাবিতে আন্দোলনের ডাক

আরও পড়ুন

যানজট কমাতে ইসিবি চত্বরে নতুন ইউ-টার্ন স্থাপন, বদলেছে রুট
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আনতে ইসিবি চত্বর এলাকায় পরীক্ষামূলকভাবে একটি নতুন ইউ-টার্ন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে কর্তৃপক্ষ জানান, এর ফলে চত্বরের পাশে থাকা বর্তমান দুটি ইউ-টার্ন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন এই ইউ-টার্নটি পরীক্ষামূলক হওয়ায় বাস ও ভারী যানবাহনগুলোকে যতদ্রুত সম্ভব কালশির ইউ-টার্ন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কালশি বা মানিকদির দিক থেকে আসা গাড়িগুলোকে মাটিকাটা ইউ-টার্ন দিয়ে ঘুরে যেতে হবে। অপরদিকে, বনানী ও মাটিকাটা সংলগ্ন এলাকা থেকে আসা হালকা যানবাহনগুলোর জন্য নতুন নির্মিত এই পথটি খোলা থাকবে।
ট্রাফিক বিভাগ সকল চালক ও যাত্রীদের নির্ধারিত ইউ-টার্ন ব্যবহার করে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। একইসাথে পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ফুটওভার ব্রিজ এবং নির্দিষ্ট ফুটপাত ব্যবহারের মাধ্যমে রাস্তা পারাপার হওয়ার আহ্বান জানানো হয়।
সম্পর্কিত খবর
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
দক্ষতার সঙ্গে ভাষাও শিখুন, আন্তর্জাতিক শ্রমবাজার হবে উন্মুক্ত:…
জয়পুরহাটে সৎমাকে পিটিয়ে রাতভর গাছতলায়, অভিযুক্ত সৎছেলেরা
৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬, শ্রমিকের দাবিতে…