ফার্মগেটে চাকুসহ ছিনতাইকারী হৃদয় গ্রেফতার, আছে ১১ মামলা
রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। শনিবার গভীর রাতে ওই এলাকার ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তির নাম জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয় (২২)। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, হৃদয়ের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১১টি মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এই গ্রেফতারের ফলে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা কমে আসবে বলে আশা করছে স্থানীয়রা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ফার্মগেটে চাকুসহ ছিনতাইকারী হৃদয় গ্রেফতার, আছে ১১ মামলা
রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। শনিবার গভীর রাতে ওই এলাকার ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তির নাম জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয় (২২)। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, হৃদয়ের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১১টি মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এই গ্রেফতারের ফলে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা কমে আসবে বলে আশা করছে স্থানীয়রা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…