ডিএসসিসি প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে আনীত দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। গত রোববার (৫ জুলাই) বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
উপসচিব মো. রশিদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বোরহান উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ পদোন্নতি গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগগুলোর উল্লেখ রয়েছে। এছাড়া অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেডের সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও তালিকাভুক্ত করা হয়েছে।
অভিযোগগুলোর সত্যতা নিরূপণে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

ডিএসসিসি প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে আনীত দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। গত রোববার (৫ জুলাই) বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
উপসচিব মো. রশিদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বোরহান উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ পদোন্নতি গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগগুলোর উল্লেখ রয়েছে। এছাড়া অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেডের সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও তালিকাভুক্ত করা হয়েছে।
অভিযোগগুলোর সত্যতা নিরূপণে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…