মন্দার দাপট: মেয়ের বাসায় বেড়াতে এসে ছাদ থেকে লাফ দিলেন ব্যবসায়ী
রাজধানীর আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরের বাসিন্দা ৬০ বছর বয়সী আব্দুর রাজ্জাক গতকাল রোববার বিকেলে ওই বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছেন, মৃত আব্দুর রাজ্জাক একটি ডেভেলপার কোম্পানির সাথে ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় লোকসান ও মন্দার কারণে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে আজিমপুরে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। কাউকে কিছু না বলেই ছাদে গিয়ে লাফ দেন তিনি।
বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে। নিহত রাজ্জাক মোহাম্মদপুরের মৃত ফকির চাঁন মিয়ার ছেলে।
সম্পর্কিত খবর
দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো বাক্কো
ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম, মন্ত্রণালয়ে সংযুক্ত মনিরা হক
আজিমপুরে ৪ মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগে নগরবাসী
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির সিদ্ধান্ত
আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী চান রুমিন…
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা দিলেন তারেক…

আরও পড়ুন

মন্দার দাপট: মেয়ের বাসায় বেড়াতে এসে ছাদ থেকে লাফ দিলেন ব্যবসায়ী
রাজধানীর আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরের বাসিন্দা ৬০ বছর বয়সী আব্দুর রাজ্জাক গতকাল রোববার বিকেলে ওই বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছেন, মৃত আব্দুর রাজ্জাক একটি ডেভেলপার কোম্পানির সাথে ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় লোকসান ও মন্দার কারণে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে আজিমপুরে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। কাউকে কিছু না বলেই ছাদে গিয়ে লাফ দেন তিনি।
বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে। নিহত রাজ্জাক মোহাম্মদপুরের মৃত ফকির চাঁন মিয়ার ছেলে।
সম্পর্কিত খবর
দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো…
ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম, মন্ত্রণালয়ে সংযুক্ত মনিরা…
আজিমপুরে ৪ মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগে…
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির…
আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী…
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা…