ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৮:৫১ এএম
ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানীর আকাশ মেঘে ঢাকা থাকার কারণে আজ রোববার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা আজ দুপুর ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির মুখোমুখি হতে পারেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এদিন আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...