পারিবারিক কলহের জেরে মুগদায় স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা
রাজধানীর মুগদা থানা এলাকায় পারিবারিক কলহের জেরে মরিয়ম আক্তার সুবর্ণা (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার (৪ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। মরিয়ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন এবং তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামে। তবে তার পরিবার বর্তমানে মুগদার একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ কামাল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মরিয়ম এই চরম সিদ্ধান্ত নিতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…

পারিবারিক কলহের জেরে মুগদায় স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা
রাজধানীর মুগদা থানা এলাকায় পারিবারিক কলহের জেরে মরিয়ম আক্তার সুবর্ণা (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার (৪ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। মরিয়ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন এবং তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামে। তবে তার পরিবার বর্তমানে মুগদার একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ কামাল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মরিয়ম এই চরম সিদ্ধান্ত নিতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…