মহাখালীতে বিদ্যুতের কাজ করতে গিয়া বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৭:১৮ পিএম
মহাখালীতে বিদ্যুতের কাজ করতে গিয়া বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে শনিবার দুপুরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল হোসেন নোয়াখালীর মাইজদী উপজেলার মৃত জাকির হোসেনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন। তার শ্যালক জীবন জানান, ইকবাল বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করতেন। শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে বাসার ভেতর ইলেকট্রিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...