আগস্ট থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন গ্রহণ
আগামী ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এ উপলক্ষ্যে সারা দেশের বিভাগীয় কার্যালয়গুলোকে ইতিমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।
আগ্রহী আবেদনকারীরা dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটের মাধ্যমে তাদের স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রের সাথে সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা বাধ্যতামূলক। তবে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর স্মার্ট কার্ড থাকা অত্যাবশ্যক।
যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পাচ্ছেন অথবা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিতরা চলতি বছরের ১লা জুলাই থেকেই এই ভাতা ও উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
সম্পর্কিত খবর
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান

আরও পড়ুন

আগস্ট থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন গ্রহণ
আগামী ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এ উপলক্ষ্যে সারা দেশের বিভাগীয় কার্যালয়গুলোকে ইতিমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।
আগ্রহী আবেদনকারীরা dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটের মাধ্যমে তাদের স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রের সাথে সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা বাধ্যতামূলক। তবে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর স্মার্ট কার্ড থাকা অত্যাবশ্যক।
যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পাচ্ছেন অথবা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিতরা চলতি বছরের ১লা জুলাই থেকেই এই ভাতা ও উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
সম্পর্কিত খবর
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…