ফুটবল বিবাদে বিএনপি নেতা খুন: র্যাবের হাতে গ্রেফতার প্রধান দুই আসামি
রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। হত্যা মামলার মূল হোতা মো. সুমন ও কথিত পরিকল্পনাকারী মো. শহীদকে গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর ও ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার খেলা নিয়ে বাদশা ও স্থানীয় সাদ্দাম হোসেনের সঙ্গে রিপন ও পারভেজ গ্রুপের বাকবিতণ্ডা শুরু হয়। ১ জুলাই সন্ধ্যায় সালিস বৈঠক ব্যর্থ হলে ওই রাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন বাদশা ও সাদ্দাম। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বিএনপি নেতা বাদশা।
এজন্য র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুর সদর থেকে সুমনকে এবং ময়মনসিংহের নান্দাইল থেকে শহীদকে গ্রেফতার করা হয়। সুমনের বিরুদ্ধে এর আগেও মাদক ও ডাকাতির মামলা রয়েছে। এছাড়া একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পর্কিত খবর
মিয়ানমারে পাচারের আড়ালে সিমেন্ট, পতেঙ্গায় কোস্ট গার্ডের হাতে ৫ আটক
মিয়ানমারে পাচারের আড়ালে ৬০০ বস্তা সিমেন্ট, পতেঙ্গায় আটক ৫
দেশের সার্বিক উন্নয়নে সব স্কুলের মানোন্নয়ন জরুরি: সাঈদ আল নোমান
বিশ্বকাপ দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: মূল আসামিসহ গ্রেফতার…
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: প্রধান আসামি সুমনসহ গ্রেফতার…
জুলাই শহীদদের স্মরণে চীন মৈত্রীতে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

ফুটবল বিবাদে বিএনপি নেতা খুন: র্যাবের হাতে গ্রেফতার প্রধান দুই আসামি
রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। হত্যা মামলার মূল হোতা মো. সুমন ও কথিত পরিকল্পনাকারী মো. শহীদকে গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর ও ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার খেলা নিয়ে বাদশা ও স্থানীয় সাদ্দাম হোসেনের সঙ্গে রিপন ও পারভেজ গ্রুপের বাকবিতণ্ডা শুরু হয়। ১ জুলাই সন্ধ্যায় সালিস বৈঠক ব্যর্থ হলে ওই রাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন বাদশা ও সাদ্দাম। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বিএনপি নেতা বাদশা।
এজন্য র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুর সদর থেকে সুমনকে এবং ময়মনসিংহের নান্দাইল থেকে শহীদকে গ্রেফতার করা হয়। সুমনের বিরুদ্ধে এর আগেও মাদক ও ডাকাতির মামলা রয়েছে। এছাড়া একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পর্কিত খবর
মিয়ানমারে পাচারের আড়ালে সিমেন্ট, পতেঙ্গায় কোস্ট গার্ডের হাতে…
মিয়ানমারে পাচারের আড়ালে ৬০০ বস্তা সিমেন্ট, পতেঙ্গায় আটক…
দেশের সার্বিক উন্নয়নে সব স্কুলের মানোন্নয়ন জরুরি: সাঈদ…
বিশ্বকাপ দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: মূল…
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: প্রধান আসামি…
জুলাই শহীদদের স্মরণে চীন মৈত্রীতে সভায় প্রধানমন্ত্রী তারেক…