মিয়ানমারে পাচারের আড়ালে ৬০০ বস্তা সিমেন্ট, পতেঙ্গায় আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অবৈধভাবে মিয়ানমারে পাচার হওয়ার উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ওই পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে শুল্কফাঁকি দিয়ে প্রায় তিন লাখ টাকার ৬০০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। আটক পাঁচজনের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০) রয়েছেন।

জব্দ করা সিমেন্ট ও নৌকার পাশাপাশি আটক আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও পণ্য পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মিয়ানমারে পাচারের আড়ালে ৬০০ বস্তা সিমেন্ট, পতেঙ্গায় আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অবৈধভাবে মিয়ানমারে পাচার হওয়ার উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ওই পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে শুল্কফাঁকি দিয়ে প্রায় তিন লাখ টাকার ৬০০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। আটক পাঁচজনের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০) রয়েছেন।

জব্দ করা সিমেন্ট ও নৌকার পাশাপাশি আটক আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও পণ্য পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…