পতেঙ্গায় অভিযানে মিয়ানমারগামী ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় তিন লাখ টাকার ৬০০ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট ও নৌকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সেগুনবাগিচায় ডিএসসিসির অভিযান: ফুটপাত দখল করে আর দোকান নয়
হাজারীবাগে বৃদ্ধার আত্মহত্যা: ছেলের দাবি দীর্ঘদিনের মানসিক রোগ
চট্টগ্রাম রেঞ্জে মাদক অভিযান: গ্রেফতার ১২৩, জব্দ বিপুল ইয়াবা-গাঁজা
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসি প্রতিনিধিদল
নেপালে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু, স্পিকারের গভীর শোক
চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের জেল

আরও পড়ুন

পতেঙ্গায় অভিযানে মিয়ানমারগামী ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় তিন লাখ টাকার ৬০০ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট ও নৌকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সেগুনবাগিচায় ডিএসসিসির অভিযান: ফুটপাত দখল করে আর দোকান…
হাজারীবাগে বৃদ্ধার আত্মহত্যা: ছেলের দাবি দীর্ঘদিনের মানসিক রোগ
চট্টগ্রাম রেঞ্জে মাদক অভিযান: গ্রেফতার ১২৩, জব্দ বিপুল…
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসি প্রতিনিধিদল
নেপালে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু, স্পিকারের গভীর…
চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের…