জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র-মেঘনায় বন্যার আশঙ্কা, সতর্ক বন্যা পূর্বাভাস কেন্দ্র

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ১২:২২ পিএম
জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র-মেঘনায় বন্যার আশঙ্কা, সতর্ক বন্যা পূর্বাভাস কেন্দ্র

চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকাজুড়ে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। উজানের দিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই দুই নদী অববাহিকায় পানি বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এই কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেছেন, জলবায়ুগত কারণে জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের প্রধান নদীগুলোর অববাহিকা এবং উজানে ভারী বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক। এ কারণেই এই সময়ে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার ঝুঁকি রয়েছে। তিনি আরও জানান, দেশের ইতিহাসে ভয়াবহ বেশিরভাগ বন্যাই এই সময়ে ঘটেছে।

অতীতের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৮৮ সালের আগস্ট-সেপ্টেম্বরে অতিবৃষ্টির কারণে দেশের প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড বা ৮২ হাজার বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছিল। ১৯৯৮ সালের বন্যা দুই মাসেরও বেশি সময় স্থায়ী হয়, যাতে এক হাজারের বেশি মানুষ মারা যান এবং প্রায় ৩ কোটি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ২০০৪ সালে ব্রহ্মপুত্র ও মেঘনার সর্বোচ্চ প্রবাহ একই সঙ্গে মিলিত হলে উত্তর-পূর্বাঞ্চলে ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকা তলিয়ে যায়। এছাড়া ২০২২ ও ২০২৪ সালের বন্যায় মেঘনা অববাহিকায় মোট এক কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...