ব্রাজিলের খেলা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, গ্রেফতার ৩
রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক সালিশি বৈঠকে কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হামলায় আহত হয়েছেন ওই ইউনিট বিএনপির আরেক নেতা মো. সাদ্দাম।
বৃহস্পতিবার মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন শোয়েব, আরমান ও নয়ন। পুলিশ জানায়, গত ২৯ জুন ব্রাজিলের খেলা নিয়ে ঢোল বাজানোকে কেন্দ্র করে বিএনপি নেতা হাবিবুর রহমানের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। এর সমাধানের জন্য বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠক ডাকা হয়।
বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন বাদশা ও সাদ্দাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এডিসি জুয়েল রানা জানিয়েছেন, এই হত্যাকণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
নিম্নমানের কাগজের অভিযোগ, মধ্যরাতে মাতুয়াইলের ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের সম্মানি
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার করল পুলিশ
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন কুমিল্লার এসপি
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র…

আরও পড়ুন

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, গ্রেফতার ৩
রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক সালিশি বৈঠকে কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হামলায় আহত হয়েছেন ওই ইউনিট বিএনপির আরেক নেতা মো. সাদ্দাম।
বৃহস্পতিবার মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন শোয়েব, আরমান ও নয়ন। পুলিশ জানায়, গত ২৯ জুন ব্রাজিলের খেলা নিয়ে ঢোল বাজানোকে কেন্দ্র করে বিএনপি নেতা হাবিবুর রহমানের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। এর সমাধানের জন্য বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠক ডাকা হয়।
বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন বাদশা ও সাদ্দাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এডিসি জুয়েল রানা জানিয়েছেন, এই হত্যাকণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
নিম্নমানের কাগজের অভিযোগ, মধ্যরাতে মাতুয়াইলের ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের…
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই…
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার…
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন…
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে…