চট্টগ্রাম নগরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার দুই সাজাপ্রাপ্ত আসামি
আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালি থানার ওসমানিয়া লেন এলাকার মৃত আমিরুজ্জামানের পুত্র মো. ফজলুল করিম এবং নন্দনকানন ১ নম্বর গলির বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালেক। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, ফজলুল করিম একটি সিআর মামলায় দুই মাসের দেওয়ানি আটকাদেশের সাজাপ্রাপ্ত আসামি, অন্যদিকে মোহাম্মদ আব্দুল মালেক অপর একটি সিআর মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত।
অভিযানের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে তাদের দুজনকেই সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ব্রাজিলের খেলা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, গ্রেফতার ৩
বিনিয়োগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করতে অনুমোদন পেল ‘ভিসা নীতি-২০২৬’
সাইবার আইনের খসড়া চূড়ান্ত করবেন ফকির মাহবুবের নেতৃত্বে ৫ মন্ত্রী
আইন ভঙ্গে লাইসেন্সের পয়েন্ট কর্তন, জুনে ৭৮ পয়েন্ট কাটা হয়েছে
দেশি প্রযুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার: উদ্ভাবক চুয়েটের শিক্ষার্থী
জুলাই শহীদদের স্মরণে শনিবার সভা, প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন

আরও পড়ুন

চট্টগ্রাম নগরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার দুই সাজাপ্রাপ্ত আসামি
আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালি থানার ওসমানিয়া লেন এলাকার মৃত আমিরুজ্জামানের পুত্র মো. ফজলুল করিম এবং নন্দনকানন ১ নম্বর গলির বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালেক। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, ফজলুল করিম একটি সিআর মামলায় দুই মাসের দেওয়ানি আটকাদেশের সাজাপ্রাপ্ত আসামি, অন্যদিকে মোহাম্মদ আব্দুল মালেক অপর একটি সিআর মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত।
অভিযানের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে তাদের দুজনকেই সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ব্রাজিলের খেলা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, গ্রেফতার…
বিনিয়োগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করতে অনুমোদন পেল…
সাইবার আইনের খসড়া চূড়ান্ত করবেন ফকির মাহবুবের নেতৃত্বে…
আইন ভঙ্গে লাইসেন্সের পয়েন্ট কর্তন, জুনে ৭৮ পয়েন্ট…
দেশি প্রযুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার: উদ্ভাবক চুয়েটের শিক্ষার্থী
জুলাই শহীদদের স্মরণে শনিবার সভা, প্রধানমন্ত্রী তারেক রহমান…