ঢাকায় বিমানের কার্গোতে ১৮ কেজি সোনা, বাজার মূল্য ৪২ কোটি টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি ওজনের সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। আজ বৃহস্পতিবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা বিজি-১৪৮ ফ্লাইটটি ঢাকায় পৌঁছালে এই অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ওই উড়োজাহাজের কার্গো হোল্ড তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬০টি সোনার বার পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী ও কাস্টমস কর্মকর্তাদের যৌথ দল এই সোনাগুলো জব্দ করে। উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…