রাজধানীতে ছিনতাইকারীদের তাণ্ডবে আহত হয়ে মারা গেলেন দুই নারী

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৯:১৪ এএম
রাজধানীতে ছিনতাইকারীদের তাণ্ডবে আহত হয়ে মারা গেলেন দুই নারী

রাজধানীজুড়ে ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সম্প্রতি ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে দুই নারীর মৃত্যু নগরবাসীর মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। গত ৭ জুন ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীরা ওষুধ কোম্পানির কর্মকর্তা সোহেলি ইসলামের (৪২) ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে তাকে রিকশা থেকে ধকলা দেয়। এতে গুরুতর আহত হওয়ায় ১১ জুন হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ঈদুল ফিতরের আগে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের কাছে অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলার ঘটনায় মুক্তা আক্তার (২১) নামে আরেক নারী প্রাণ হারান।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে ছোট-বড় হরে ছিনতাইয়ের এমন ঘটনা ঘটলেও ভুক্তভোগীরা অনেক সময় আইনি ঝামেলা এড়াতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করাই বেছে নেন। ফলে প্রকৃত পরিসংখ্যানের ধারণা পাওয়া কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন মধ্যরাত বা ভোরে বাসা থেকে বের হতে চরম দুশ্চিন্তায় ভোগেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী পরিস্থিতি এতটা সন্তস্তি নয়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, বরং তা নিয়ন্ত্রণেই আছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...