আজ বিকেলে ঘোষণা হচ্ছে জুলাই মাসের এলপিজি গ্যাসের নতুন দাম
নতুন অর্থবছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম কমছে নাকি বাড়ছে, তা আজ বৃহস্পতিবার বিকেলে জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেল ৩টায় জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত মাস জুনে ভোক্তাদের স্বস্তি দিতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে গত জুনে প্রতি লিটার অটোগ্যাসের দামও ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করেছিল নিয়ন্ত্রক সংস্থা। আজকের ঘোষণায় জুলাই মাসে এই দাম কোন দিকে যায়, তা নিশ্চিত হবে। আন্তর্জাতিক বাজারের দরের ওঠানামার কারণে প্রতি মাসে এলপিজির দাম পরিবর্তন হয়ে থাকে, যা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খরচের ওপর সরাসরি প্রভাব ফেলে।
সম্পর্কিত খবর
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র শাহাদাত
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে বাধ্য চারজন
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা, জানালেন ট্রাম্প
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনার

আজ বিকেলে ঘোষণা হচ্ছে জুলাই মাসের এলপিজি গ্যাসের নতুন দাম
নতুন অর্থবছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম কমছে নাকি বাড়ছে, তা আজ বৃহস্পতিবার বিকেলে জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেল ৩টায় জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত মাস জুনে ভোক্তাদের স্বস্তি দিতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে গত জুনে প্রতি লিটার অটোগ্যাসের দামও ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করেছিল নিয়ন্ত্রক সংস্থা। আজকের ঘোষণায় জুলাই মাসে এই দাম কোন দিকে যায়, তা নিশ্চিত হবে। আন্তর্জাতিক বাজারের দরের ওঠানামার কারণে প্রতি মাসে এলপিজির দাম পরিবর্তন হয়ে থাকে, যা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খরচের ওপর সরাসরি প্রভাব ফেলে।
সম্পর্কিত খবর
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র…
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক…
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে…
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা,…
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ…