অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬ জন
সাইবার জগতে অপরাধ দমনে বড় সাফল্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া একটি সাইবার অপরাধ মামলার তদন্তে নেমে অনলাইনে লোভনীয় বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।
বুধবার (১ জুলাই) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। গ্রেফতারকৃত সদস্যরা হলেন মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই প্রতারক চক্রটি বিখ্যাত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি এবং পরিচিতি অবৈধভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। তারা নকল ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে দ্রুত লাভের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি সিনেমা
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে বদলি
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ

আরও পড়ুন

অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬ জন
সাইবার জগতে অপরাধ দমনে বড় সাফল্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া একটি সাইবার অপরাধ মামলার তদন্তে নেমে অনলাইনে লোভনীয় বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।
বুধবার (১ জুলাই) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। গ্রেফতারকৃত সদস্যরা হলেন মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই প্রতারক চক্রটি বিখ্যাত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি এবং পরিচিতি অবৈধভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। তারা নকল ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে দ্রুত লাভের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
নিউইয়র্কে প্রথম মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ১২টি…
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায়…
পর্যটনে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
জনস্বার্থে ডিএমপির ১১ নিরস্ত্র পরিদর্শককে একযোগে ঢাকার বাইরে…