স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫ হাজার সশস্ত্র আনসার, দালালমুক্ত হাসপাতাল

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৬:৪৮ পিএম
স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫ হাজার সশস্ত্র আনসার, দালালমুক্ত হাসপাতাল

দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হাসপাতালগুলোতে দালালচক্র, অবৈধ অ্যাম্বুলেন্স বাণিজ্য এবং ওষুধের অনিয়ম রোধ করা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ। তিনি জানান, জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অধীনে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সদস্যের একটি দল নিয়োজিত থাকবে। এই দলে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার এবং আটজন আনসার সদস্য থাকবেন, যারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ নবনিযুক্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সংবেদনশীল স্থানে সুনাম ধরে রাখতে হবে। তাদের মূল দায়িত্ব হবে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো সদস্য যদি অনৈতিক বা অপরাধমূলক কাজে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বিশেষায়িত হাসপাতালে আনসার সদস্যদের ইতিমধ্যে অর্জিত সুনাম উপজেলা পর্যায়েও ধরে রাখতে হবে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...