স্ত্রীর পাশে রাত কাটিয়ে সকালে পাড়ার ঘরে ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা এলাকায় এক ট্রলার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ জুলাই) সকালে ওই এলাকার পণ্ডিতের বাড়ি সংলগ্ন একটি কক্ষ থেকে শাহাবুদ্দিন (৩৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন ওই এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পরিবারের অন্যান্য সদস্যদের মতো শাহাবুদ্দিনও স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে স্বামীকে পাশে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি খালি কক্ষে গেলে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহাবুদ্দিনকে ঝুলতে দেখেন তিনি। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক ২
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা

আরও পড়ুন

স্ত্রীর পাশে রাত কাটিয়ে সকালে পাড়ার ঘরে ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা এলাকায় এক ট্রলার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ জুলাই) সকালে ওই এলাকার পণ্ডিতের বাড়ি সংলগ্ন একটি কক্ষ থেকে শাহাবুদ্দিন (৩৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন ওই এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পরিবারের অন্যান্য সদস্যদের মতো শাহাবুদ্দিনও স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে স্বামীকে পাশে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি খালি কক্ষে গেলে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহাবুদ্দিনকে ঝুলতে দেখেন তিনি। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক…
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও…
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী…