মেয়র শাহাদাতের আইনি অবস্থান নিয়ে প্রশ্ন, বাজেট পুনর্বিবেচনার দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের আইনি ভিত্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (৩০ জুন) এক বাজেট প্রতিক্রিয়া সভায় তিনি অভিযোগ করেন যে, মেয়াদ শেষ হওয়ার পরও কোন আইনগত কর্তৃত্বের মাধ্যমে বর্তমান মেয়র দায়িত্বে রয়েছেন এবং নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করেছেন, তা সরকারকে স্পষ্ট করতে হবে।
হেলালী জানান, একটি সিটি করপোরেশনের বাজেট নগরবাসীর প্রত্যাশা ও উন্নয়নের রূপরেখা হওয়ার কথা থাকলেও ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তা ফুটে ওঠেনি। তিনি অভিযোগ করেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের মতামত না নিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে, যা নগরের বাস্তব চাহিদা পূরণে ব্যর্থ হবে। এছাড়া ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আধুনিক নগর ব্যবস্থাপনায় সুশাসন ও ডিজিটাল গভর্ন্যান্স নিশ্চিত করার লক্ষ্যে বাজেটে প্রশাসনিক সংস্কার ও সেবার মানোন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন এই মেয়র প্রার্থী। তিনি অবিলম্বে চসিকের বাজেট পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানান।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মেয়র শাহাদাতের আইনি অবস্থান নিয়ে প্রশ্ন, বাজেট পুনর্বিবেচনার দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের আইনি ভিত্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (৩০ জুন) এক বাজেট প্রতিক্রিয়া সভায় তিনি অভিযোগ করেন যে, মেয়াদ শেষ হওয়ার পরও কোন আইনগত কর্তৃত্বের মাধ্যমে বর্তমান মেয়র দায়িত্বে রয়েছেন এবং নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করেছেন, তা সরকারকে স্পষ্ট করতে হবে।
হেলালী জানান, একটি সিটি করপোরেশনের বাজেট নগরবাসীর প্রত্যাশা ও উন্নয়নের রূপরেখা হওয়ার কথা থাকলেও ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তা ফুটে ওঠেনি। তিনি অভিযোগ করেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের মতামত না নিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে, যা নগরের বাস্তব চাহিদা পূরণে ব্যর্থ হবে। এছাড়া ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আধুনিক নগর ব্যবস্থাপনায় সুশাসন ও ডিজিটাল গভর্ন্যান্স নিশ্চিত করার লক্ষ্যে বাজেটে প্রশাসনিক সংস্কার ও সেবার মানোন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন এই মেয়র প্রার্থী। তিনি অবিলম্বে চসিকের বাজেট পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানান।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…