হোলি আর্টিসানের ১০ বছর: জঙ্গি তৎপরতায় নতুন উদ্বেগ
গুলশানের হোলি আর্টিসানে জঙ্গি হামলার রক্তাক্ত স্মৃতি এখনো মানুষের মনে তাজা। ২০১৬ সালের ১লা জুলাই রাতে ওই ঘটনায় ২০ জন নিরীহ মানুষ নিহত হওয়ায় গোটা দেশ স্তব্ধ হয়ে পড়েছিল। প্রায় এক দশক পার হলেও সেই আতঙ্ক এখনো কাটেনি, বরং নতুন করে জঙ্গি হামলার আশঙ্কায় দেশে উদ্বেগ বাড়ছে। গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, উগ্রবাদীরা নিশ্চুপ নেই, তারা অনলাইনভিত্তিক ছোট সেল তৈরি করে নতুনভাবে সংগঠিত হচ্ছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরের মে পর্যন্ত সিটিটিসি ১৫২ জনকে গ্রেফতার করলেও তাদের মধ্যে মাত্র ১১ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণ ও ১৭ জনকে গ্রেফতারের ঘটনা এবং পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন টিটিপির সঙ্গে কিছু ব্যক্তির অনলাইন যোগাযোগের তথ্য প্রমাণ করে যে জঙ্গিবাদ এখনো নির্মূল হয়নি।
সম্পর্কিত খবর
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে
সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের নতুন দায়িত্ব
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও পদায়ন
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫ জন কারাগারে

আরও পড়ুন

হোলি আর্টিসানের ১০ বছর: জঙ্গি তৎপরতায় নতুন উদ্বেগ
গুলশানের হোলি আর্টিসানে জঙ্গি হামলার রক্তাক্ত স্মৃতি এখনো মানুষের মনে তাজা। ২০১৬ সালের ১লা জুলাই রাতে ওই ঘটনায় ২০ জন নিরীহ মানুষ নিহত হওয়ায় গোটা দেশ স্তব্ধ হয়ে পড়েছিল। প্রায় এক দশক পার হলেও সেই আতঙ্ক এখনো কাটেনি, বরং নতুন করে জঙ্গি হামলার আশঙ্কায় দেশে উদ্বেগ বাড়ছে। গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, উগ্রবাদীরা নিশ্চুপ নেই, তারা অনলাইনভিত্তিক ছোট সেল তৈরি করে নতুনভাবে সংগঠিত হচ্ছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরের মে পর্যন্ত সিটিটিসি ১৫২ জনকে গ্রেফতার করলেও তাদের মধ্যে মাত্র ১১ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণ ও ১৭ জনকে গ্রেফতারের ঘটনা এবং পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন টিটিপির সঙ্গে কিছু ব্যক্তির অনলাইন যোগাযোগের তথ্য প্রমাণ করে যে জঙ্গিবাদ এখনো নির্মূল হয়নি।
সম্পর্কিত খবর
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…
সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের…
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা…
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও…
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫…