শিশুশ্রম নিরসনে একা সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে: শ্রমমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৯:২৮ পিএম
শিশুশ্রম নিরসনে একা সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে: শ্রমমন্ত্রী

শিশুশ্রম নিরসনে শুধুমাত্র সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়, এ লড়াইয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নিজ নিজ পরিবার ও সমাজে কর্মরত শিশুদের কাজ থেকে সরিয়ে এনে তাদের সুযোগ্য পুনর্বাসনে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্মের (সিএলইপি) যৌথ উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”। তিনি জানান, যেসব এলাকা ও খাতে শিশুশ্রমের প্রাবল্য বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, শ্রমিক-মালিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...