প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। গতকাল রোববার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়। এসময় সরকারপ্রধান শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের উদ্দেশ্যে দেশ গড়ার পরামর্শ দেন।
এদিন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী। এছাড়া গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন সদস্য এতে যোগ দেন। প্রধানমন্ত্রীর সাথে খাবারের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপরও গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের প্রস্তুত থাকতে হবে। এর আগে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম, সংসদ লাইব্রেরি এবং অধিবেশন কক্ষ পরিদর্শন করেন।
সম্পর্কিত খবর
মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী
সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
পটিয়ায় ১০০ গজের ব্যবধানে একরাতে চুরি দুই সিএনজি, সন্দেহ সংঘবদ্ধ…
সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার ও পুরস্কার দিল বন্ধন লিও…
ডিসি জাহিদ: ডিগ্রিই প্রকৃত শিক্ষা নয়, দরকার মানবিক গুণ
সাবেক স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। গতকাল রোববার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়। এসময় সরকারপ্রধান শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের উদ্দেশ্যে দেশ গড়ার পরামর্শ দেন।
এদিন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী। এছাড়া গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন সদস্য এতে যোগ দেন। প্রধানমন্ত্রীর সাথে খাবারের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপরও গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের প্রস্তুত থাকতে হবে। এর আগে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম, সংসদ লাইব্রেরি এবং অধিবেশন কক্ষ পরিদর্শন করেন।
সম্পর্কিত খবর
মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী
সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
পটিয়ায় ১০০ গজের ব্যবধানে একরাতে চুরি দুই সিএনজি,…
সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার ও পুরস্কার দিল…
ডিসি জাহিদ: ডিগ্রিই প্রকৃত শিক্ষা নয়, দরকার মানবিক…
সাবেক স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার…