সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার, আত্মহত্যার দাবি
রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নিলুফার গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রী। শনিবার দিবাগত রাতে খবর পেয়ে শাহীবাগ মসজিদ এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তানদের পড়ালেখা ও পারিবারিক আর্থিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন নিলুফার। এই দুশ্চিন্তার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামের মেয়ে। তার স্বামী আনোয়ার হোসেন ও দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে নিয়ে তারা ওই এলাকায় বসবাস করতেন।
সম্পর্কিত খবর
থাইল্যান্ডে নতুন শ্রমবাজারের সম্ভাবনা, বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী সেদেশ
লোডশেডিং নিয়ে বিপদ, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ
তিন সংস্থায় নতুন মুখ: বিটিআরসি, মাদরাসা ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগে…
দিল্লির ফ্লাইটে ১৫ লিটার মদ উদ্ধার, বাজেয়াপ্ত ৩ লাখ টাকার…
মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান হুমায়ুন কবিরের
পুলিশে পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ

আরও পড়ুন

সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার, আত্মহত্যার দাবি
রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নিলুফার গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রী। শনিবার দিবাগত রাতে খবর পেয়ে শাহীবাগ মসজিদ এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তানদের পড়ালেখা ও পারিবারিক আর্থিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন নিলুফার। এই দুশ্চিন্তার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামের মেয়ে। তার স্বামী আনোয়ার হোসেন ও দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে নিয়ে তারা ওই এলাকায় বসবাস করতেন।
সম্পর্কিত খবর
থাইল্যান্ডে নতুন শ্রমবাজারের সম্ভাবনা, বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী…
লোডশেডিং নিয়ে বিপদ, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল…
তিন সংস্থায় নতুন মুখ: বিটিআরসি, মাদরাসা ও স্বাস্থ্য…
দিল্লির ফ্লাইটে ১৫ লিটার মদ উদ্ধার, বাজেয়াপ্ত ৩…