মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ট্রেন চলাচল
রাজধানীর মেট্রোরেল সার্ভিসে রোববার সকালে সাময়িক বিঘ্ন ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওভারহেড বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে গেলে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা কাজ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।
আজ রোববার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, তারে বেলুন জড়িয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে চলে আসলে থেমে যায় এবং পুরো লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্টরা জানান, বৈদ্যুতিক লাইনে কোনো বাধা পেলেই সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা অটোমেটিক বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এরপর বেলুনগুলো অপসারণ করে স্বাভাবিক অবস্থায় ট্রেন চলাচল শুরু করা হয়।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল সরকার

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ট্রেন চলাচল
রাজধানীর মেট্রোরেল সার্ভিসে রোববার সকালে সাময়িক বিঘ্ন ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওভারহেড বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে গেলে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা কাজ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।
আজ রোববার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, তারে বেলুন জড়িয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে চলে আসলে থেমে যায় এবং পুরো লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্টরা জানান, বৈদ্যুতিক লাইনে কোনো বাধা পেলেই সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা অটোমেটিক বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এরপর বেলুনগুলো অপসারণ করে স্বাভাবিক অবস্থায় ট্রেন চলাচল শুরু করা হয়।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮…
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল…