বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে ঢাকা ও ডাবলিনের ঐকমত্য, জাতিসংঘে সমর্থন প্রত্যাশা
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই পক্ষ। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত আসে। নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত বর্তমান সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠককালে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া কনস্যুলার সেবা ও অভিবাসন প্রক্রিয়া সহজতর করতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন তারা। দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি দুই দেশই বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসাথে কাজ করার ওপর জোর দেয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬–২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থন আহ্বান জানান। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক স্বার্থ সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
দক্ষতার সঙ্গে ভাষাও শিখুন, আন্তর্জাতিক শ্রমবাজার হবে উন্মুক্ত: শ্রমমন্ত্রী
জয়পুরহাটে সৎমাকে পিটিয়ে রাতভর গাছতলায়, অভিযুক্ত সৎছেলেরা
৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬, শ্রমিকের দাবিতে আন্দোলনের ডাক

আরও পড়ুন

বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে ঢাকা ও ডাবলিনের ঐকমত্য, জাতিসংঘে সমর্থন প্রত্যাশা
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই পক্ষ। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত আসে। নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত বর্তমান সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠককালে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া কনস্যুলার সেবা ও অভিবাসন প্রক্রিয়া সহজতর করতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন তারা। দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি দুই দেশই বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসাথে কাজ করার ওপর জোর দেয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬–২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থন আহ্বান জানান। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক স্বার্থ সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
দক্ষতার সঙ্গে ভাষাও শিখুন, আন্তর্জাতিক শ্রমবাজার হবে উন্মুক্ত:…
জয়পুরহাটে সৎমাকে পিটিয়ে রাতভর গাছতলায়, অভিযুক্ত সৎছেলেরা
৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬, শ্রমিকের দাবিতে…