মুর্শিদাবাদে ৩৪৬ জনের নাগরিকত্ব বাতিল, গভীর উদ্বেগে বিপ্লবী পরিষদ

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৯:৪৩ এএম
মুর্শিদাবাদে ৩৪৬ জনের নাগরিকত্ব বাতিল, গভীর উদ্বেগে বিপ্লবী পরিষদ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে বসবাসরত ৩৪৬ জন মুসলিম নাগরিকের ভোটাধিকার স্থগিত ও নাগরিকত্ব প্রমাণের নোটিশ জারির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান এক বিবৃতিতে এই ঘটনাকে মুসলিম সম্প্রদায়ের ওপর সুপরিকল্পিত জাতিগত নিপীড়ন আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে খোমেনী ইহসান বলেন, মুর্শিদাবাদের স্থানীয় প্রশাসন ভোটার তালিকা থেকে এসব মানুষের নাম বাদ দিয়েছে। এর ফলে তাদের আধার কার্ডসহ অন্যান্য সরকারি সুবিধা স্থগিত হওয়ায় তারা সম্পূর্ণ রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। তিনি অভিযোগ করেন, এটি কোনো একক ঘটনা নয়, বরং ভারতের মুসলিম জনগোষ্ঠীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার একটি কাঠামোগত প্রক্রিয়ার অংশ।

এই ঘটনাকে কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় না মনে করে তিনি বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশে ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও বৈষম্যবিরোধী কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। তিনি অবিলম্বে ওই ৩৪৬ জন মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...