শহীদ ও নির্যাতিতাদের তালিকা প্রকাশে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম
স্বাধীনতার প্রায় পাঁচ দশক পার হলেও এখনো ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের এ বিষয়ে আইনি নোটিশ পাঠান তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার (৩১ মার্চ) ওই নোটিশ পাঠান। এতে উল্লেখ করা হয়, সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দিলেও মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদ ও সম্ভ্রম হারানো নারীদের নির্ভুল তালিকা প্রকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একে ঐতিহাসিক অবিচার ও জাতীয় ট্র্যাজেডি আখ্যায়িত করেন তিনি।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে শহীদ ও নির্যাতিত নারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই শহীদ ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণের নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানানো হয়। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে স্পষ্ট জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার আইনি নোটিশ কেন্দ্রীয় শহীদ মিনার নারী নির্যাতন মাহমুদুল হাসান জয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

শহীদ ও নির্যাতিতাদের তালিকা প্রকাশে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম
স্বাধীনতার প্রায় পাঁচ দশক পার হলেও এখনো ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের এ বিষয়ে আইনি নোটিশ পাঠান তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার (৩১ মার্চ) ওই নোটিশ পাঠান। এতে উল্লেখ করা হয়, সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দিলেও মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদ ও সম্ভ্রম হারানো নারীদের নির্ভুল তালিকা প্রকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একে ঐতিহাসিক অবিচার ও জাতীয় ট্র্যাজেডি আখ্যায়িত করেন তিনি।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে শহীদ ও নির্যাতিত নারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই শহীদ ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণের নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানানো হয়। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে স্পষ্ট জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…