শহীদ মুগ্ধের বাবার সফল হার্ট সার্জারি, হাসপাতালে খোঁজ নিলেন তারেক রহমান
জুলাই আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সফলভাবে তার হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর, মঙ্গলবার (৩১ মার্চ) তারেক রহমানের নির্দেশনায় হাসপাতালে যান একটি প্রতিনিধি দল।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোগীর সার্বিক অবস্থার খোঁজ নিতে এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতা বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
শহীদের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে হাসপাতালে যান চিকিৎসক দল। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. আবু হেনা মোস্তফা কামাল, ডা. এটিএম নুরুন্নবী শাহ, ডা. মেজবাহ উদ্দিন আহমদ, ডা. মাহবুবুর রহমান, ডা. সরোয়ার হোসেন, ডা. সাদেকুল ইসলাম, ডা. এম আর হাসান, আজহারুল ইসলাম হামীম ও আমান উল্লাহ প্রমুখ।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

শহীদ মুগ্ধের বাবার সফল হার্ট সার্জারি, হাসপাতালে খোঁজ নিলেন তারেক রহমান
জুলাই আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সফলভাবে তার হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর, মঙ্গলবার (৩১ মার্চ) তারেক রহমানের নির্দেশনায় হাসপাতালে যান একটি প্রতিনিধি দল।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোগীর সার্বিক অবস্থার খোঁজ নিতে এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতা বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
শহীদের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে হাসপাতালে যান চিকিৎসক দল। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. আবু হেনা মোস্তফা কামাল, ডা. এটিএম নুরুন্নবী শাহ, ডা. মেজবাহ উদ্দিন আহমদ, ডা. মাহবুবুর রহমান, ডা. সরোয়ার হোসেন, ডা. সাদেকুল ইসলাম, ডা. এম আর হাসান, আজহারুল ইসলাম হামীম ও আমান উল্লাহ প্রমুখ।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…