১১ জুনের বাজেটে পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের আশঙ্কা ও প্রত্যাশা

প্রাইম বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬ ৪:০৫ এএম
১১ জুনের বাজেটে পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের আশঙ্কা ও প্রত্যাশা

আগামী ১১ জুন বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটিই হতে যাচ্ছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রায় ৯ লাখ কোটি টাকার এই বিশাল বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের সুখবর থাকবে কি না, তা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। অর্থনীতির চাপ সত্ত্বেও বেতন কাঠামো সংস্কারের বিষয়টি এবার বাজেটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে চলছে দ্বন্দ্ব।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে-স্কেলের সুপারিশ এবং বাস্তবায়ন খরচ যাচাই ছাড়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দেশের বর্তমান কর রাজস্ব ও জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থায় থাকায় একবারে পুরো পে-স্কেল বাস্তবায়ন করা কঠিন হতে পারে। তবে অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বাস্তবায়নের বিকল্প হিসেবে এটি পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে না হলেও আগামী জুলাই থেকে পে-স্কেল কার্যকর করার দাবি জানাচ্ছেন তারা। এর আগে পে-স্কেলের জন্য বরাদ্দ প্রায় ৪০ হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয় হওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন সরকারি কর্মচারীরা। তারা সতর্ক করে দিয়েছেন, বাজেটে পে-স্কেলের সুরাহা না হলে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে আন্দোলনের ডাক দেওয়া হতে পারে, যা প্রশাসনে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...