১১ জুন বাজেটেই পে-স্কেলের ভাগ্য নির্ধারণ, উদ্বিগ্ন সরকারি চাকরিজীবীরা
আগামী ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট হওয়ায় প্রায় ৯ লাখ কোটি টাকার এই প্রস্তাবে নবম পে-স্কেল বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় ৪০ হাজার কোটি টাকা অন্যখাতে ব্যয় হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের বর্তমান কর রাজস্ব ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে পে-স্কেলের সুপারিশগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক স্পষ্ট করে দিয়েছেন, আগামী বাজেটে এ বরাদ্দ না থাকলে কর্মসূচি ও আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।
চলতি বছরের জানুয়ারি থেকে না হলেও আগামী জুলাই মাস থেকে পে-স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন কর্মচারী নেতারা। বৈশ্বিক অস্থিরতা ও মূল্যস্ফীতির মধ্যে এ ইস্যুতে সরকারের পাশাপাশি প্রশাসনের অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে। আগামী বাজেটে সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

১১ জুন বাজেটেই পে-স্কেলের ভাগ্য নির্ধারণ, উদ্বিগ্ন সরকারি চাকরিজীবীরা
আগামী ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট হওয়ায় প্রায় ৯ লাখ কোটি টাকার এই প্রস্তাবে নবম পে-স্কেল বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় ৪০ হাজার কোটি টাকা অন্যখাতে ব্যয় হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের বর্তমান কর রাজস্ব ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে পে-স্কেলের সুপারিশগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক স্পষ্ট করে দিয়েছেন, আগামী বাজেটে এ বরাদ্দ না থাকলে কর্মসূচি ও আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।
চলতি বছরের জানুয়ারি থেকে না হলেও আগামী জুলাই মাস থেকে পে-স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন কর্মচারী নেতারা। বৈশ্বিক অস্থিরতা ও মূল্যস্ফীতির মধ্যে এ ইস্যুতে সরকারের পাশাপাশি প্রশাসনের অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে। আগামী বাজেটে সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…