পে-স্কেল নিয়ে ধোঁয়াশা, ১১ জুন বাজেটে কী থাকছে?

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১০:১১ পিএম
পে-স্কেল নিয়ে ধোঁয়াশা, ১১ জুন বাজেটে কী থাকছে?

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে, যা নতুন সরকারের অধীনে তারেক রহমানের নেতৃত্বাধীন প্রথম বাজেট হিসেবে গণ্য হবে। প্রায় ৯ লাখ কোটি টাকার এই বিশাল বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের সুখবর থাকবে কি না, তা নিয়ে দারুণ উৎকণ্ঠায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের আমলে পে-স্কেলের জন্য বরাদ্দ প্রায় ৪০ হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয় হওয়ার খবরে ক্ষোভ বেড়েছে সরকারি কর্মচারীদের মধ্যে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের বর্তমান কর রেভিনিউ এবং ট্যাক্স জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে পে-স্কেলের সুপারিশ ও খরচ যাচাই ছাড়া একবারে বাস্তবায়ন করা কঠিন হতে পারে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে না হলেও আগামী জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আব্দুল মালেক।

বিশ্লেষকদের মতে, দারিদ্র্য দূরীকরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে সরকারকে। তবে ইরান সংকট ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি অভ্যন্তরীণ অসন্তোষের কারণে সরকার চাপের মুখে রয়েছে। বাজেটে পে-স্কেলের স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকলে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দফতরে আন্দোলনের ডাক দিতে পারেন কর্মচারীরা, যা প্রশাসনে অস্থিরতা তৈরি করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...