তাপমাত্রার পারদ চড়ছে, দুই বিভাগে ঝোড়ো বাতাসের সতর্কতা
দেশের আকাশে ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই গরমের মধ্যেই দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, যার প্রভাবে এমন আবহাওয়া দেখা দিতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়, যা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, যেখানে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই দুর্বৃত্ত
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

আরও পড়ুন

তাপমাত্রার পারদ চড়ছে, দুই বিভাগে ঝোড়ো বাতাসের সতর্কতা
দেশের আকাশে ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই গরমের মধ্যেই দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, যার প্রভাবে এমন আবহাওয়া দেখা দিতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়, যা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, যেখানে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি…
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই…
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…