সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং তাদের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় সেনাবাহিনীর সাথে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি সশস্ত্র বাহিনীর ফ্যামিলিরই একজন সদস্য। তাই দায়িত্বরতদের প্রতি আমাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমরা এই বাহিনীকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।
সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বাহিনী গঠনের মূল যে উদ্দেশ্য তা সবাইকে মনে রাখতে হবে। দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করলে সবাই ভালো থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান।
আগারগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং তাদের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় সেনাবাহিনীর সাথে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি সশস্ত্র বাহিনীর ফ্যামিলিরই একজন সদস্য। তাই দায়িত্বরতদের প্রতি আমাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমরা এই বাহিনীকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।
সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বাহিনী গঠনের মূল যে উদ্দেশ্য তা সবাইকে মনে রাখতে হবে। দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করলে সবাই ভালো থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…