স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকুক: স্মৃতিসৌধে শফিকুর রহমানের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ভোর ৬টায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দরবারে তারা দোয়া করেছেন—যাতে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকে। দেশের মানুষের ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। তিনি একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সম্পর্কিত খবর
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল যুবক
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ

আরও পড়ুন

স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকুক: স্মৃতিসৌধে শফিকুর রহমানের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ভোর ৬টায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দরবারে তারা দোয়া করেছেন—যাতে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকে। দেশের মানুষের ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। তিনি একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সম্পর্কিত খবর
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল…
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…