লাহোর সফরে বঙ্গবন্ধুকে গার্ড অব অনার, পাকিস্তানের স্বীকৃতির ইতিহাস

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১১:৩৮ এএম
লাহোর সফরে বঙ্গবন্ধুকে গার্ড অব অনার, পাকিস্তানের স্বীকৃতির ইতিহাস

১৯৭৪ সালের ২৩শে ফেব্রুয়ারি, লাহোর বিমানবন্দরে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পা রাখেন, তখন বাতাসে বাজছিল বাংলাদেশের জাতীয় সংগীত। কূটনৈতিক শিষ্টাচার মেনে তাকে ২১ বার তোপধ্বনির সালাম ও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর মাত্র একদিন আগে, ২২শে ফেব্রুয়ারি, পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। স্বাধীনতা যুদ্ধের নয় মাস কারাবাসের পর এটিই ছিল বঙ্গবন্ধুর প্রথম পাকিস্তান সফর।

দ্বিতীয় ইসলামিক সামিট বা ওআইসি সম্মেলনে যোগ দিতেই মূলত বঙ্গবন্ধু লাহোরে গিয়েছিলেন। তবে এই সফরের পেছনে ছিল দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনা ও আপোষ। এর আগে ১৯৭২ সালের জানুয়ারিতে যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দিলে ভুট্টো কমনওয়েলথ থেকে পাকিস্তানকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এমনকি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু মুসলিম বিশ্বের নেতাদের চাপ এবং নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাকে নমনীয় হতে হয়।

যুদ্ধবন্দি ও বিচ্ছিন্ন পরিবার ফেরানোর প্রশ্নটি ছিল এই কূটনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি। ১৯৭২ সালের সিমলা চুক্তি এবং ১৯৭৩ সালের দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দি বিনিময় শুরু হলেও বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্ক না থাকায় প্রক্রিয়াটি ধীরগতিতি চলছিল। ভারতে আটকে থাকা ৯০ হাজারেরও বেশি পাকিস্তানি যুদ্ধবন্দি এবং পাকিস্তানে আটকে পড়া প্রায় চার লাখ বাংলাদেশিকে দ্রুত ফেরত আনতে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে তীব্র চাপ তৈরি হয়। সব মিলিয়ে দেশ ও দশের স্বার্থেই মূলত ভুট্টো তার আগের অবস্থান থেকে সরে এসে ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...