জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় অভিবাদন প্রদর্শন করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান।
সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টার মধ্যে ঢাকায় ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া দিবসটি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক বাণীতে প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি গাজীপুরে র্যাবের হাতে গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পটিয়ায় সিএনজিতে যাত্রী সেজে ২৩ লাখ টাকার ইয়াবা, আটক ৪…
ফটিকছড়ির রাজনৈতিক ঐতিহ্য: বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের শীর্ষ নেতারা
মাতারবাড়ী সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশে ৫ দিন বৃষ্টির প্রবণতা, কোথাও কোথাও ভারী বর্ষণ

আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় অভিবাদন প্রদর্শন করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান।
সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টার মধ্যে ঢাকায় ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া দিবসটি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক বাণীতে প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি গাজীপুরে র্যাবের হাতে গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পটিয়ায় সিএনজিতে যাত্রী সেজে ২৩ লাখ টাকার ইয়াবা,…
ফটিকছড়ির রাজনৈতিক ঐতিহ্য: বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের…
মাতারবাড়ী সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক…
সারাদেশে ৫ দিন বৃষ্টির প্রবণতা, কোথাও কোথাও ভারী…