কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা: গেটম্যানদের গাফলতি প্রমাণ র‍্যাবের

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৭:০৩ পিএম
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা: গেটম্যানদের গাফলতি প্রমাণ র‍্যাবের

কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার সত্যতা মিলেছে। র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা কোনো গেটম্যানই উপস্থিত ছিলেন না এবং ঘটনার পর তারা পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এসব তথ্য জানান। তিনি বলেন, ২২ মার্চ রাতে যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসটি পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে পতিত হয়। এতে ১২ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ওই রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যানের একজন মো. হেলালকে (৪১) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাসের যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন, যেখানে ওই দুই গেটম্যানকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...