হাদি হত্যার মূল দুই আসামিকে জিজ্ঞাসাবাদে দিল্লি নিল এনআইএ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এর আগে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত দুই আসামিকে এনআইএ-এর হেফাজতে দেওয়ার অনুমতি দেয়।
সোমবার (২৩ মার্চ) রাতে তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লি পাঠানো হয়। সেখানে শিগগিরই বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। বিচারকের অনুমতি মিললে এই দুইজনকে এনআইএ দীর্ঘ সময় ধরে জেরা করবে বলে জানা গেছে। এদিকে, এই মামলায় গ্রেপ্তার অন্য আসামি ফিলিপ সাংমাকে আদালতের আদেশে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ফয়সাল ও আলমগীরকে আটক করে ওই রাজ্যের পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আটকের পর তাদের ১৪ দিনের রিমান্ড শেষে গত ২২ মার্চ আদালত তাদের ১২ দিনের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ২২ মার্চ আদালতে নিয়ে যাওয়ার পথে ফয়সাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না। এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পুলিশি তদন্তে দেখা যায়, হামলাকারী মোটরসাইকেলে ফয়সাল ও আলমগীর উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
হাদি হত্যার মূল দুই আসামিকে জিজ্ঞাসাবাদে দিল্লি নিল এনআইএ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এর আগে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত দুই আসামিকে এনআইএ-এর হেফাজতে দেওয়ার অনুমতি দেয়।
সোমবার (২৩ মার্চ) রাতে তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লি পাঠানো হয়। সেখানে শিগগিরই বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। বিচারকের অনুমতি মিললে এই দুইজনকে এনআইএ দীর্ঘ সময় ধরে জেরা করবে বলে জানা গেছে। এদিকে, এই মামলায় গ্রেপ্তার অন্য আসামি ফিলিপ সাংমাকে আদালতের আদেশে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ফয়সাল ও আলমগীরকে আটক করে ওই রাজ্যের পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আটকের পর তাদের ১৪ দিনের রিমান্ড শেষে গত ২২ মার্চ আদালত তাদের ১২ দিনের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ২২ মার্চ আদালতে নিয়ে যাওয়ার পথে ফয়সাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না। এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পুলিশি তদন্তে দেখা যায়, হামলাকারী মোটরসাইকেলে ফয়সাল ও আলমগীর উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…