প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, পার্বত্য জেলায় ভিন্ন তারিখ
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সারাদেশের সাধারণ এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। গত ৫ মার্চ মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার এই সূচি প্রকাশ করা হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি সব জেলায় ১৫ এপ্রিল সকালে বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে যাত্রা শুরু হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
অন্যদিকে, তিন পার্বত্য জেলায় পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে। সেখানে ১৮ এপ্রিল সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার, আদালতে নেওয়া হচ্ছে
মায়ের অনুরোধে ভিসা সেন্টারে শিশুদের ‘খেলা ঘর’ চালু
চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাটহাজারী-ফটিকছড়িতে উৎসবমুখর আবহ
ত্রুটি কাটিয়ে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান বাংলাদেশের ফ্লাইট
যাত্রাবাড়ীতে দ্রুতগতির ভ্যানের চাপায় প্রাণ হারালো দুই বছরের শিশু জুনায়েদ

আরও পড়ুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, পার্বত্য জেলায় ভিন্ন তারিখ
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সারাদেশের সাধারণ এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। গত ৫ মার্চ মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার এই সূচি প্রকাশ করা হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি সব জেলায় ১৫ এপ্রিল সকালে বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে যাত্রা শুরু হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
অন্যদিকে, তিন পার্বত্য জেলায় পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে। সেখানে ১৮ এপ্রিল সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বাড়াল…
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার, আদালতে…
মায়ের অনুরোধে ভিসা সেন্টারে শিশুদের ‘খেলা ঘর’ চালু
চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাটহাজারী-ফটিকছড়িতে উৎসবমুখর আবহ
ত্রুটি কাটিয়ে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান…
যাত্রাবাড়ীতে দ্রুতগতির ভ্যানের চাপায় প্রাণ হারালো দুই বছরের…