হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারক গোলাম মর্তূজার ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক
গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, গত ১৮ মার্চ বিচারপতির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাকারদের দখলে যায়। ধারণা করা হচ্ছে, কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ডাউনলোডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি।
বিষয়টি নজরে আসার পর ২২ মার্চ প্রসিকিউটর তানভীর হাসান জোহার সহায়তা নেন বিচারপতি। ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার সরিয়ে ফেলা গেলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। অ্যাকাউন্টগুলো দিয়ে অপকর্ম চালানোর আশঙ্কায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি গোলাম মর্তূজা শাহবাগ থানা সাইবার হ্যাকিং
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারক গোলাম মর্তূজার ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক
গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, গত ১৮ মার্চ বিচারপতির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাকারদের দখলে যায়। ধারণা করা হচ্ছে, কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ডাউনলোডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি।
বিষয়টি নজরে আসার পর ২২ মার্চ প্রসিকিউটর তানভীর হাসান জোহার সহায়তা নেন বিচারপতি। ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার সরিয়ে ফেলা গেলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। অ্যাকাউন্টগুলো দিয়ে অপকর্ম চালানোর আশঙ্কায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…