ডিএমপির চার থানার ওসি বদলি, উত্তরা-বনানীতে নতুন মুখ

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ১০:৫৬ এএম
ডিএমপির চার থানার ওসি বদলি, উত্তরা-বনানীতে নতুন মুখ

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন চারটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব পেয়েছেন গুলশান বিভাগের বনানী থানার সাবেক ওসি মোহাম্মদ খালিদ মনসুর। অন্যদিকে, খালিদ মনসুরের বিদায়ে বনানী থানার শূন্য পদে দায়িত্ব পালন করবেন ডিএমপি লাইন ওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

এছাড়া এই আদেশের মাধ্যমে ভাটারা থানার নতুন ওসি হিসেবে মোহাম্মদ মাজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে, যিনি এর আগে ডিএমপি লাইন ওয়ারে কর্মরত ছিলেন। পুলিশ কমিশনারের পক্ষ থেকে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...