হাসিনার মৃত্যুদণ্ডদাতা বিচারকের সোশ্যাল মিডিয়া হ্যাক, জিডি দায়ের

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ১০:৪৪ এএম
হাসিনার মৃত্যুদণ্ডদাতা বিচারকের সোশ্যাল মিডিয়া হ্যাক, জিডি দায়ের

গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত ১৮ মার্চ এই ঘটনা ঘটলেও বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, গত ১৭ মার্চ বিচারকের মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তিনি প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরের দিনই তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো হ্যাকারদের দখলে চলে যায়। ২২ মার্চ বিচারক মর্তুজা বিষয়টি তাকে অবহিত করলে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে তিনি ফোনে থাকা দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করতে সক্ষম হন। তবে এখনও পর্যন্ত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতারণামূলক কোনো লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ডাউনলোডের কারণে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। অ্যাকাউন্টগুলো দিয়ে বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কায় ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) লিখিতভাবে জানানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...