ডিএমপির ৪ থানায় ওসি পদে বদলি, ডিবিতে প্রেষণে রফিক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানার দায়িত্বভার নতুন করে সাজানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও খালিদ মনসুরের গেলে বনানী থানার শূন্যপদে দায়িত্ব পেয়েছেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।
একই আদেশে ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে যত দ্রুত সম্ভব নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাসকিন
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ হাজারের
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ডিএমপির ৪ থানায় ওসি পদে বদলি, ডিবিতে প্রেষণে রফিক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানার দায়িত্বভার নতুন করে সাজানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও খালিদ মনসুরের গেলে বনানী থানার শূন্যপদে দায়িত্ব পেয়েছেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।
একই আদেশে ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে যত দ্রুত সম্ভব নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন…
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা.…
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ:…
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫…